• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সভাপতি শেখ হাসিনা, হ্যাটট্রিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

বিডি নিউজ২৩: সারাদেশ থেকে আগত বাংলদেশ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা – কর্মীদের উপস্থিতিতে মুখরিত ঢাকার ঐতিহাসিক সোহ্‌রাওয়ার্দী উদ্যান। 

 

আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমি চার বারের প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতিই যদি করত তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি। মানুষের জন্য করতে এসেছি। এ কারণে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে মেনে নিতে পারি না। আমরাই পারি দেশের উন্নতি করতে।’

দেশের অগ্রযাত্রায় আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকারের মেয়াদে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাই চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। ধন্যবাদ আমাদের দেশের মানুষকে। তারাই আমাকে সাহস দিয়েছে শক্তি দিয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। শুধুমাত্র পদ্মা সেতু না। তিনটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আওয়ামী লীগ সরকারের করা, চতুর্থটা হচ্ছে কক্সবাজারে। সারাদেশে রাস্তা-ঘাট, ব্রিজ করে… অতো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে।

 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে একশোটা সেতু, একশোটা সড়কের উন্নতি আমরা করতে পেরেছি। কোনদিন আগে কেউ একসঙ্গে করতে পেরেছে। আপনারাই বলেন, পেরেছে কোনো সরকার? কে পেরেছে, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে, এটাই হচ্ছে বাস্তবতা।

 

‘উন্নয়ন অভিযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এবার আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। ২০৪১-এ স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.