• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে নিজেকে ঈসা নবী দাবি করা সেই যুবক গ্রেফতার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
রাজশাহীতে নিজেকে ঈসা নবী দাবি করা সেই যুবক গ্রেফতার
রাজশাহীতে নিজেকে ঈসা নবী দাবি করা সেই যুবক গ্রেফতার

বিডি নিউজ২৩: রাজশাহীতে একটি গির্জার প্রার্থনা কক্ষে পবিত্র কুরআন শরীফ রেখে আসার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। এরই মধ্যে গোলাম চৌধুরী নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম চৌধুরী রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।

 

তিনি নিজেকে নবী ঈসা (আ.) হিসেবেও দাবি করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

রোববার সকাল পৌনে সাতটার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত ‘উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে’ এ ঘটনা ঘটে। চার্চের দায়িত্বরতরা জানান, সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার এক পর্যায়ে ঐ ব্যক্তি চার্চের প্রার্থনা কক্ষে উপস্থিত হন। এসময় একজনকে কুরআন শরীফ নিতে বলেন তিনি। পরে কুরআন শরীফটি চার্চের প্রার্থনা কক্ষে রেখেই চলে যান ওই ব্যক্তি। পরে পুলিশকে বিষয়টি জানালে কুরআন শরীফটি সেখান থেকে উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বিকেল ৪ টায় রাজশাহী পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেফতারকৃত যুবক লাল রঙের একটি কাপড়ে মুড়িয়ে পবিত্র কুরআন শরীফ গির্জায় রেখে আসে। পরে গির্জায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এরপর রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে স্থাপন করা সিসি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে শনাক্ত করে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে মেষপালক ক্যাথিড্রাল চার্চসহ ওই অঞ্চলের অন্যান্য চার্চের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত গোলাম চৌধুরী কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.