• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ভোলার গহীন জঙ্গলে দেখা মিলেছে ৫শত বছরের পুরনো মসজিদের

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
ভোলার গহীন জঙ্গলে দেখা মিলেছে ৫শত বছরের পুরনো মসজিদের
ভোলার গহীন জঙ্গলে দেখা মিলেছে ৫শত বছরের পুরনো মসজিদের

আব্দুল মালেক, বিডি নিউজ২৩: ভোলার গভীর জঙ্গলে দেখা মিলেছে পাঁচশত বছরের পুরনো মসজিদের। ভোলার দক্ষিণ দিঘলদী ১নং ওয়ার্ডের কাজি ও মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় গভীর জঙ্গলে দেখা মিলেছে পাঁচশত বছরের পুরনো মসজিদ। মসজিদটির উচ্চতা বিশ ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ ১৭-১৮ মিটার লম্বা।

 

স্থানীয়দের কাছ থেকে জানা যায় মসজিদটি মোগল সম্রাটের আমলের স্থাপনা, মসজিদের ইতিহাস কেউ জানে না, সবাই শুনে এসেছে তার দাদার কাছথেকে দাদা শুনেছে তার দাদার কাছে। মসজিদটিতে রয়েছে একটি গম্বুজ ও নিম ঘোড়, চারটি জানালা, প্রবেশের জন্য একটি দরজা এবং নানা রকমের ডিজাইন। 

 

আবুল কাশেম মেম্বার বলেন- আমি এই ওয়ার্ডের মেম্বার, আমার বয়স ৫০ বছর হয়ছে, আমি ছোট বেলা থেকেই মসজিদটি দেখে আসছি। আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন আমি এই মসজিদের ব্যাপারে কিছুই জানি না, আমিও আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম তিনি ও বলতে পারেননি। এভাবেই পরিত্যক্ত ভাবে পড়ে আছে, আশপাশের লোকজন বলে নাকি এতে জ্বিন ভুত থাকে তাই ভিতরে কেউ যায় না নামাজও পড়ে না।

 

হাফেজ বলেন- করনা ভাইরাসের সময় যখন লকডাউন চলছিল, তখন আমরা কয়েক জন মিলে এই মসজিদে নামাজ আদায় করতাম তার আগেও নামাজ পড়া হয়েছিল কয়েক বছর আগে জৈনপুরী পীর সাহেব যখন এসেছিলেন তখন। 

 

এলাকাবাসী জানান এই মসজিদটি বন জঙ্গলে ঘেরা ছিল আমরা কয়েকজন মিলে পরিস্কার করেছি। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি ও আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় যেনো দ্রুত পর্যটকদের কথা চিন্তা করে আসা-যাওয়া জন্য যদি রাস্তাটা নির্মাণ করে দিত তাহলে চলাচলের জন্য ভালো হতো এবং মসজিদটির সংস্কার কাজ করে দিলে নামাজের উপযুক্ত হতো। পাঁচশত বছরের পুরনো আমলের মসজিদটি ইতিহাসের সাক্ষী হিসেবে মসজিদটি টিকে থাকতো।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.