• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সম্মেলনে যোগ দিতে ঢাকার পথে বাগমারা উপজেলা আ’লীগ নেতা-কর্মীরা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

বাগমারা প্রতিনিধি: রাত পোহালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন। শনিবারের সম্মেলন ঘিরে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের কর্মী-সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নিদের্শনায় কেন্দ্রীয় সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে বাগমারা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাউন্সিলর ও ডেলিগেটরা।

 

শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাউন্সিলর ও ডেলিগেট। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বিকল্প পথে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সম্মেলনে বাগমারা উপজেলা থেকে ১৫ জন কাউন্সিলর এবং ৩০ জন ডেলিগেট অংশ গ্রহণ করবেন। এর বাইরেও অনেক কর্মী-সমর্থকরা নিজ উদ্যোগে সম্মেলনে যোগদান করার জন্য ইতিমধ্যে বাগমারা ত্যাগ করেছেন।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, কেন্দ্রীয় সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ১৫ জন কাউন্সিলর ও ৩০ জন ডেলিগেট অংশগ্রহণ করবে।

 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন  সফল করতে আমরা কাউন্সিলর ও ডেলিগেট নিয়ে রওনা দিয়েছি। উক্ত সম্মেলনে সবাই যেন উপস্থিত থাকতে পারি সে জন্য অনেক আগে থেকেই সবার সাথে যোগাযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.