বিডি নিউজ২৩; পুঠিয়ায় খোলাবাজারে চাল কিনার সময় আঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক মহিলাকে মারধোরের অভিযোগ উঠেছে। মারধোরের শিকার অঞ্জুয়ারা পুঠিয়া পৌরসভার রামজীবনপুর ওয়ার্ডের শফিকুলের স্ত্রী। বর্তমানে আঞ্জুয়ার বেগম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার সময় পুঠিয়া পৌরসভার পুুঠিয়া ওয়ার্ডের চারআনী রাজবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগি আঞ্জুয়ারা বেগম বলেন, আমি পুঠিয়া চারআনি রাজবাড়ি মাঠে চাল নেওয়ার জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছিলাম। ডিলার আমাকে পরে চাল দেওয়া হবে বলে অপেক্ষা করতে বলে।
সেই মোতাবেক আমি অপেক্ষা করছিলান। এসময় স্থানীয় সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আইরিন পারভীন আমার কাছে এসে তাকে গালমন্দ করেছি বলে অভিযোগ শুরু করে। এর প্রতিবাদ করলে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
পরে আইরিন পারভিন আমাকে মারার জন্য পাশে থাকা কাঠের চলা নিয়ে আসলে সেখানে থাকা অনেকের প্রতিরোধের মুখে আমাকে মারধোর করতে পারেনি। কিছুক্ষণ পর চাল নেওয়া হলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেসময় আইরিন পারভিন আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমরা মুখে একটি ঘুষি মারে।
এসময় আমি আহত হয়ে মাটিতে পড়ে যাই। সেই সুযোগে সে আমাকে মারধোর শুরু করে। পরে আমাকে আহত অবস্থায় দুইজন মহিলা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য আইরিন পরভিন মারধোরের কথা অস্বীকার করে বলেন, আমাকে গালমন্দ করা কথা আঞ্জুয়ারাকে জিজ্ঞাসা করা মাত্রই সে আবার গালমন্দ শুরু করে।
এসময় তাকে গালমন্দ বন্ধ করার কথা বললে সে মাটি পড়ে গিয়ে অভিনয় শুরু করে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।