• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুরমা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আর রশীদ নির্বাচনী সভা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আর রশীদ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।

 

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুরমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে ৮,৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধায় স্থানীয় মহব্বপুর বাজারে মটরসাইকেল 

প্রতীকের সমর্থনে ভোটারদের সঙ্গে মতবিনিময় করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আর রশীদ। 

 

আলোচনা সভার আগে বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা উপস্থিত হোন।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আর রশীদ বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

 

হারুন আর রশীদ বলেন , ইউনিয়ন নির্বাচন নিয়ে অনেক প্রার্থীর মধ্যেই অসুস্থ প্রতিযোগিতা চলছে। যে-ই প্রার্থী হোক না কেন, একে অন্যের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করা আমাদের কাজ নয়। সকলে মিলেমিশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং মটরসাইকেল মার্কায় ভোট দিবেন।

 

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হারুন আর রশীদ সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য রাখেন এদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব আতর আলী, জনাব কাশিম মিয়া আরো অনেকেই  

 

সভায় উপস্থিত ছিলেন জনাব মারফত আলী, জনাব আঃ মছব্বির , জনাব সিরাজ মিয়া, জনাব আঃ নুর, জনাব আঃ শহীদ, জনাব সিরাজ মিয়া প্রমুখ

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.