• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে বিজয় দিব‌স উদযাপন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে বিজয় দিব‌স উদযাপন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রে বিজয় দিব‌স উদযাপন

আরিফুল ইসলাম, রাজশাহী: আজ ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকাল ৮টায় মহান বিজয় দিবসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রের আঞ্চ‌লিক প‌রিচাল‌ক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে ভূবন মোহন পার্কের স্মৃ‌তি স্ত‌ম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ জেলার স্মৃতি স্তম্ভে/শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এমএস মোরশেদা খাতুন, সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার ও এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও জনাব মো. মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা এমএস শাহানা পারভীন ও জনাব মো. এমদাদুল হক, জনাব মো: ওয়ালিদ-উল-ইসলাম রনি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আরিফুল ইসলামসহ বাউবি’র রাজশাহী আঞ্চ‌লিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.