• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

দুর্গাপুরে দিনব্যাপী নানান আয়োজনে শহীদদের স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
দুর্গাপুরে দিনব্যাপী নানান আয়োজনে শহীদদের স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ
দুর্গাপুরে দিনব্যাপী নানান আয়োজনে শহীদদের স্মরণ ও পুষ্পস্তবক অর্পণ

বিডি নিউজ২৩: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

 

শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে দুর্গাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 

৩১ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসটির কার্যক্রম আরম্ভ করা হয়। দুর্গাপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের এর পক্ষ থেকে প্রথমে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের দিনটি পালন করা হয়।

 

পরে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, পৌর পরিষদ, পৌর যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, পৌর কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,

 

 

কয়েকটি স্কুল-মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা যতো বাড়তে থাকে মানুষের চাপ ততোই বাড়তে থাকে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরে দুর্গাপুর উপজেলা অডিটরিয়ামে মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর, রাজশাহী এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান এমপি,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর। মোছাঃ বানেছা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর। মোঃ আঃ মোতালেব মোল্লা, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ দুর্গাপুর। মোঃ নাজমুল হক, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা। মোঃ একরামুল হক, মেয়র (ভারপ্রাপ্ত) দুর্গাপুর পৌরসভা। মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার দুর্গাপুর রাজশাহী।

 

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.