• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রী কেলেংকারি ঘটনায় পৌর মেয়র সাময়িক বরখাস্ত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রী কেলেংকারি ঘটনায় পৌর মেয়র সাময়িক বরখাস্ত
রাজশাহীর পুঠিয়ায় কলেজ ছাত্রী কেলেংকারি ঘটনায় পৌর মেয়র সাময়িক বরখাস্ত

বিডি নিউজ২৩: রাজশাহী পুঠিয়ায় এক নারী কেলেঙ্কারির ঘটনায় পুঠিয়া পৌর মেয়র আল মামুন খানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত নিদের্শনা পত্রটি সম্প্রতি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা যায়। 

 

এদিকে এই বছরের গত ২২ নভেম্বর স্বাক্ষরিত এক সাময়িক বরখাস্ত পত্রে বলা হয়েছে যে, পৌরসভা আইন ২০০৯-এর ৩১ (১) ধারা অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত হওয়ায় আল মামুন খানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তের অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব রাজশাহী জেলা প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে পৌরসভার সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, আমাদের পৌরসভার মেয়র বরখাস্ত হয়েছেন এই কথাটি আমি লোকমুখে শুনেছি। এই বিষয়ে কোন আদেশের অনুলিপি আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি।

 

উল্লেখ্য যে, পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে, পরে ওই নারী বাদী হয়ে থানায় মেয়রের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৬, তারিখ: ০৫-০৯-২০২২ ইং। ওই ঘটনায় পুলিশ বরগুনা জেলা থেকে মেয়র আল মামুন খানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

 

এ ব্যাপারে পৌর মেয়র আল মামুন খাঁন বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়ে ছিল। বর্তমানে আমি জামিনে রয়েছি। একটি রাজনৈতিক মহল, তাদের স্বার্থ হাসিল  করার জন্য আমার নামে বিভিন্ন রকম একাধিক মামলা দিয়ে হয়রানি করছে। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত বরখাস্ত তুলে নিতে আবেদন করবো।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.