• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সুরমা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী সভা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

মোঃ জুয়েল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।

 

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব সুরমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ডিসেম্বর) সন্ধায় স্থানীয় খাগুরা গ্রামে মটর সাইকেল প্রতীকের সমর্থনে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ এর আগে ১২ডিসেম্বর রোজ :সোমবার সন্ধায় শরীফপুরে মতোবিনিময় সভাও অফিস উদ্বোধন করা হয় 

 

আলোচনা সভার আগে বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হোন।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

 

হারুন অর রশিদ বলেন, ইউনিয়ন নির্বাচন নিয়ে অনেক প্রার্থীর মধ্যেই অসুস্থ প্রতিযোগিতা চলছে। যে-ই প্রার্থী হোক না কেন, একে অন্যের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করা আমাদের কাজ নয়। সকলে মিলেমিশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন। আপনারা সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন এবং মটর সাইকেল মার্কায় ভোট দিবেন।

 

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.