• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে ৭ জন আটক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে ৭ জন আটক
রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে ৭ জন আটক

বাঘা-রাজশাহী; রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় জুয়া খেলা চলাকালে ৭ জন কে হাতেনাতে আটক করা হয়। ওসি গোপনে খবর পেয়ে এসআই কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই শারিয়ার নাসিম, এসআই মেহেদী হাসান, এএসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বাজুবাঘা ইউপির বেলগাছী গ্রামস্থ মৃত আব্দুর রহিমের ছেলে আনারুল ইসলাম(৩৮) এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসআই কামরুজ্জামান জানান, 

 

রবিবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১২ টার দিকে বেলগাছী এলাকার আনারুলের বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী মো,রনি(২৪) পিতা মৃত সুকচান, মামুন(২৩) পিতা মোহাম্মদ আলী, হোসেন আলী(১৮) পিতা মকবুল, আশরাফ(৪৮) পিতা হারুন প্রামাণিক, জাহিদুল ইসলাম (৪২) পিতা হামজের উভয় হিজলপ্লী বাঘা এবং আরিয়ান খান পিয়াস(২১), পিতা-মোঃশাহিন খান ,স্থায়ী: গ্রাম- সাগরকান্দি, থানা- আমিনপুর, জেলা –পাবনাসহ সর্বমোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসি। আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৬ সেট ডন প্লেইং কার্ড (তাস)সহ নগদ সর্ব মোট ৫,২১৫/- টাকা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে।

 

বাঘ থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বলেন, জুয়া খেলার অপরাধে ৭ জন কে রাতে আটক করা হয়ে ছিল।তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনের মামলা রুজু করে আজ ৫ ডিসেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.