• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দিয়ে ২ যুবকের ১৫ বছরের জেল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
রাজশাহীতে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দিয়ে ২ যুবকের ১৫ বছরের জেল
রাজশাহীতে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দিয়ে ২ যুবকের ১৫ বছরের জেল

বিডি নিউজ২৩: রাজশাহীতে ধর্মীয় উস্কানি দিয়ে পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩)। অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)। এছাড়াও আসামীদের অর্থদণ্ডও করা হয়েছে।

 

সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ইসমত আরা। তিনি জানান, ২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে অন্যর নাম দিয়ে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামীরা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুলত দুইটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য। সেসময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলার চার্জশিট দাখিল করা হয়। পরে আদালতে বিচার শুরু হয়।

 

বিচার শেষে আদালতের বিচারক আজ এই রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামীর কয়েকটি ধারায় পাঁচবছর করে মোট ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এতে মোট জরিমানা করা হয় ১৫ লাখ টাকা।

 

এই জরিমানা অনাদায়ে আসামীরা আরও দেড় বছর সাজাপ্রাপ্ত হবে বলে জানান আইনজীবি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.