• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে দৈনিক ডেল্টা টাইমস্’ পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২

রাজশাহী প্রতিনিধিঃ “সবার আগে সবসময়” স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে প্রকাশিত সারাবংলায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

 

শনিবার (১অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিঃসহ-সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, সহঃ সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ব্যুরো প্রধান ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ’র স্টাফ রিপোর্টার রেজাউল করিম, নির্বাহী সদস্য দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন, দৈনিক দেশ বাংলা’র রাজশাহী জেলা প্রতিনিধি রিদয় খান, দৈনিক তৃতীয় মাত্রা’র রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন, আলোকিত সকালের রাজশাহী প্রতিনিধি নিহাল খাঁন, দৈনিক মহানগর.কমের সম্পাদক সুমন হোসেন প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.