• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

কুষ্টিয়ায় রাতে একাই এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
কুষ্টিয়ায় রাতে একাই এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী!
কুষ্টিয়ায় রাতে একাই এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী!

বিডি নিউজ২৩: কুষ্টিয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাতে পরিক্ষা দিচ্ছেন আলবার্ট স্মিথ বালা নামের এক শিক্ষার্থী। খ্রিষ্টান ধর্মীয় রীতি (সেভেন ডে এ্যাডভেন্ডিস) অনুযায়ী শনিবার দিনের আলোয় কোন পড়ালেখা করা যায় না। ফলে, নিয়ম মেনে রাতের বেলায় সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় তার পরিক্ষা। তিনি কুষ্টিয়ার সানহাফ ইন্টারন্যাশনাল স্কলের ছাত্র।

 

আলবার্টের শনিবারে পড়া বাংলা দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান, ঊচ্চতর গণিত এর পরিক্ষাগুলো অনুষ্ঠিত হয় রাতের বেলায়। সেজন্য আগে থেকেই কেন্দ্রে এসে থাকতে হয় তাকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে সেও সকাল ১১টায় পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরে বাসা থেকে আসার সময় নিয়ে আসা খাবার ও কুষ্টিয়া হাই স্কুলের একটি কক্ষে বিশ্রাম নেয় আলবার্ট।

 

আলবার্টের বাবা জানান, আমরাও আমাদের সময়ে যশোর বোর্ডে গিয়ে পরিক্ষা দিতাম। এখন স্থানীয়ভাবে আয়োজন করা হচ্ছে, যা খুবই ভালো উদ্যোগ।

 

এ বিষয়ে কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব খলিলুর রহমান জানান, তার পরিক্ষা নেওয়ার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এটাও আমাদের দায়িত্বের অংশ। আমরা নিয়ম মেনেই পরিক্ষা গ্রহণ করছি। কেন্দ্র সচিব ও ম্যাজিস্ট্রেটও উপস্থিত থাকেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.