• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী বাবু আটক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ১৯ মামলার আসামী বাবু প্রামানিককে আটক করেছে পুলিশ।শুক্রবার(৯ সেপ্টেম্বর )বাঘা পৌরসভার ছাতারী এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত আসামী কলিগ্রাম এলাকার রমজিত আলীর ছেলে বাবু।

 

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশ পৌর এলাকার ছাতারী গ্রামের লুৎফর আলীর আম বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে ৩৫.১৫ গ্রাম হেরোইন এবং ০২ টি কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া ও ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি প্লাষ্টিকের বাট যুক্ত ১২.৯ ইঞ্চি ধারালো স্টীলের ছুড়িসহ আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দেশের বিভিন্ন থানায় তার নামে খুনের মামলা- ০১ টি, ডাকাতি মামলা- ০১ টি,ডাকাতির চেষ্টা মামলা- ০১ টি, দস্যুতা মামলা নং- ০১ টি, জালিয়াতি করে চুরি মামলা- ০১ টি, চুরি মামলা- ০৪ টি, পুলিশ আক্রান্ত মামলা- ০২ টি, মাদকদ্রব্য আইনে মামলা ০৩ টি, অন্যান্য ধারায় মামলা- ০৫ টি) সর্বমোট ১৯ টি নিয়মিত রয়েছে। 

 

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথকভাবে ০২ মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে শনিবার(১০ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.