• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

না.গঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির গ্রেপ্তার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
না.গঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির গ্রেপ্তার
না.গঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির গ্রেপ্তার

বিডি নিউজ২৩: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির খানকে (৫০) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-১১।

 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী জাকির খান। যার নামে ৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তিনি এসকল মামলায় জেল খেটেছেন।

 

জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। এসময় তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদকের সম্রাজ্য গড়ে তোলেন। এক পর্যায়ে দেওভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পিছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সর্বশেষ ২০০৩ সালে সাব্বির আলম হত্যাকাণ্ডের পরে তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। এ সময়ে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে জাকির খান দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশের বাইরে অবস্থান করছিলেন।

 

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা হতে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করা হয়।  

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জাকির জানায়, তার বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় জাকির খানের ১৭ বছরের সাজা হয়।

 

পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে ৮ বছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশে ও বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। মূলত ২০০৩ সালে সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে তিনি আত্মগোপনে চলে যান।  

তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন থাইল্যান্ডে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর থেকে পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে বসবাস করছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.