• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পুঠিয়ার ধোপাপাড়ায় যুবদলের উদ্যোগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

শাহাদত হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর, পুঠিয়ার ধোপাপাড়া, মাস্টার কফি হাউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবদল নেতা সিহাব উদ্দিনের উদ্যেগে ধোপাপাড়া মাস্টার কফি হাউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের যুবদল নেতা শিহাব উদ্দিন তার বক্তব্যে সরকারের নানান সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে এই সরকারের আমলে সকল নিত্য পণ্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে করে বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে, শুধুমাত্র একটাই কারণ আওয়ামী লীগ সরকার। এই সরকারের আমলে দেশের জনগণ ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে। তাই দেশকে রক্ষা করতে বিএনপি সরকারের কোন বিকল্প নাই।

 

উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা জান্নাতে বসবাস করছি, আসলে দেশটাকে আওয়ামী লীগ সরকার জান্নাত নামের জাহান্নাম বানিয়ে রেখেছে, নৃত্য পণ্যের দাম যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তাতে করে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আমরা দেশের কেউ ভালো নেই। তাই বিএনপি সরকার ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়।

 

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জিউপাড়া ইউনিয়ন যুবদল নেতা সিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ মান্নান সাবেক ইভিপি সদস্য, মোঃ আনসার আালী সরদার, মোঃ আরোজ আলী, মোঃ জিন্না মোল্লা, মোঃ আলাউদ্দিন, সবুজ, আল-আমীনসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.