• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় খাস জমির গাছ কাটায় বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বিরালদহ বিহারীপাড়ায় সরকারী খাস জমির উপরের থাকা গাছ কেটে নেওয়ার ঘটনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বানেশ্বর ভূমি অফিসের তহশিলদার কে জানানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযোগ কারীকে মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কর সহ অজ্ঞাত আরও চার জন সন্ত্রাসী দেশীও অস্ত্র নিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছে মাইনুল ইসলাম।

 

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাইপাড়া মৌজার বিারলদহ বিহারীপাড়ার মৃতঃ আব্দুল হামেদ মন্ডলের দুই ছেলে মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কার খাস জমির উপরে থাকা ৫৪ টি মেহগুনি ও আমের গাছ কাউকে না জানিয়ে কেটে নিয়ে যাওয়ার সময় একই ইউনিয়নের বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বানেশ্বর ভূমি অফিসের তহশিলদারকে মৌখিক ভাবে অভিযোগ করায় গাছ গুলিকে জব্দ করেন তারা। এ ঘটনায় মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবু বক্কর ক্ষেপে যান।

 

 এই সূত্র জের ধরে মাইনুল ইসলাম কে গত ২৭ আগস্ট রাতে মাজারের অফিসে বসে থাকা অবস্থায় মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কর সহ অজ্ঞাত আরও চার জন সন্ত্রাসী দেশীও অস্ত্র নিয়ে তাকে প্রাণে মারার হুমকি প্রদান করেন এবং বলে যে, রাস্তা করতে গেলে তুকে জবাই করবো। এ ঘটনায় রবিবার সকালে মাইনুল ইসলাম পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.