• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে চেয়ারম্যানের বাড়ি-মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ জরিমানা ৩০ হাজার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২
বিডি নিউজ২৩
রাজশাহীতে চেয়ারম্যানের বাড়ি-মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ জরিমানা ৩০ হাজার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় ইউপি চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

 

গত সোমবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-রিফাত একটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২০১৮ সালের আইন অনুযায়ী উপজেলার মারিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন যাবত মিটার টেম্পারিং করে তার বাড়ি ও একটি মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার শিকদারী বাজারে অভিযান চালিয়ে তার বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা ও সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.