• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে আটক-১

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
বিডি নিউজ২৩
রাজশাহীতে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে আটক-১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে মানসিক প্রতিবন্ধী (৩২) এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ।

 

আটক আব্দুর রশিদ উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

 

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শলুয়া ইউনিয়ন পরিষদ থেকে অভিযুক্ত রশিদকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ বিষয়ে ধর্ষণের শিকার ওই নারীর বোন বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানসিক প্রতিবন্ধী (৩২) এক নারীকে দৌলতপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ কৌশলে একটি আম বাগানের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

 

এসময় ওই নারী চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এমন সময় হাতে নাতে অভিযুক্ত রশিদকে আটক করে স্থানীয়রা।

 

পরে ভিকটিমসহ অভিযুক্তকে শলুয়া ইউনিয়র পরিষদে আটকে রাখা হয়। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে চারঘাট মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত রশিদকে আটক করে।

 

এ বিষয়ে ওই রাতেই ধর্ষণের শিকার ওই নারীর বোন বাদী হয়ে অভিযুক্তকে আসামী করে একটি মামলা করেন।

 

মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.