• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ভোলায় গুলিবিদ্ধ লাইফ সাপোর্টে থাকা আরেক ছাত্রদল নেতার মৃত্যু

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২
BD News23
ভোলায় গুলিবিদ্ধ লাইফ সাপোর্টে থাকা আরেক ছাত্রদল নেতার মৃত্যু

বিডি নিউজ২৩/BD News23: ভোলায় বিএনপি-পুলিশের সংঘের্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোপান।

 

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে।

 

পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামতে গেলে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বিএনপির নেতা কর্মীরা। পুলিশ ৩৫ রাউন্ড টিআর সেল এবং ১৬৫ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

 

প্রাণ হারায় আব্দুর রহিম নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। ওই সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গুরুতর আহত হন। ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল এবং ওই দিনই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ দুপুরে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম রাজধানীর কমফোর্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.