• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

মায়ের জন্য পাত্র চেয়ে সন্তানের ফেসবুকে বিজ্ঞাপন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২

বিডি নিউজ২৩/BD News23: মোহাম্মদ অপূর্ব নামে এক যুবক তার মা’য়ের জন্য পাত্র চেয়ে ফেসবুক বিজ্ঞাপন আকারে পোস্ট করেছেন। বাবা মারা যাওয়ার ২ বছর পর মা’য়ের একাকিত্ব কাটানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন ছেলে। দুই ভাই ব্যবসার কাজে বাসার বাহিরে থাকতে হয়। মাকে তেমনভাবে সময় দিতে পারেন না। তাই পারিবারিক ভাবে মা’য়ের সম্মতি নিয়ে পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।

 

ফেসবুক ‘বিসিসিবি’ মেট্রিমনিয়াল : হেভেনলি ম্যাচ’ নাম গ্রুপে গত ৩০ জুলাই একটি পোস্ট করে। সেখানে লেখেন, বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খোঁজছি। পোস্টে কেমন পাত্র চান, সে বিষয়ে উল্লেখ করেন।

 

পোস্টে লিখা হয়, ঢাকার আশে পাশে হলে ভাল হয়। পাত্রকে ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। বয়স ৪২-৫০ এর মধ্যে হলে ভাল হয়। একদম সাদা-মাটা যে কিনা আম্মুর পাশে বাকি জীবন থাকবে সঙ্গী হিসেবে।

 

পোস্টে পাত্রীর বিবরনে লেখেন, নাম ডলি আক্তার, উচ্চতা ৫ ফুট, শিক্ষাগতা যোগ্যতা : ৮ম শ্রেণী। আরও উল্লেখ করেন, দুই ছেলে আছেন। দুইজনই ব্যবসা করেন। ছোট ছেলে অনলাইন ব্যবসার সাথে জড়িত আছে। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার কেরানীগঞ্জে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.