• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় বেশি দামে সার বিক্রি করায়, ডিলারকে জরিমানা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
বিডি নিউজ২৩
রাজশাহীর বাঘায় বেশি দামে সার বিক্রি করায়, ডিলারকে জরিমানা

হাবিল উদ্দিন, বাঘা, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলায় বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।

 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঘা বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।

 

বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ জানান, কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাঘা বাজারে অভিযান চালানো হয়।সেখানে সরকারের নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঘা বাজারের সার ডিলার সোনালী বীজ ভান্ডার এর সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। 

 

তিনি আরও বলেন, বাঘা উপজেলাধীন সার ডিলারগণকে সরকার নির্ধারিত রাসায়নিক সারের প্রতি কেজি বিক্রয়মূল্য যথা ইউরিয়া- ১৬/-, টিএসপি-২২/-, এম ও পি(পটাশ) -১৫ /- ও ডিএপি- ১৬/- বজায় রেখে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হলো। সম্মানীত ক্রেতাগণ এ বিষয়ে সতর্ক থেকে অধিক মূল্য দাবিকারক সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করতে পারেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.