• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসা ছাত্রী জীবিত উদ্ধার!

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
BD News23
ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসা ছাত্রী জীবিত উদ্ধার!

বিডি নিউজ২৩/ BD News23: ঠাকুরগাঁওয়ে বাস্তাবন্দি অবস্থায় মাহফুজা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

গত বৃহস্পতিবার পৌর শহরের টাঙ্গন ব্রীজের নিচে থেকে তাকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। সে পাশ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মোস্তফা কামালের মেয়ে ও ঠাকুরগাঁও পৌর শহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কাওমী মহিলা মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রী। তবে এ বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্ছল্যের সৃষ্টি হয়। 

 

মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফুজার ট্রাঙ্ক থেকে বেশ কিছু চিঠি উদ্ধার করে।  জানা যায়, বৃহস্পতিবার সকালে টাঙ্গন ব্রীজের নিচে মাহফুজা খাতুনকে বস্তাবন্দি অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে কয়েকজন কাছে গিয়ে দেখতে পান সে নড়াচরা করছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় মাহফুজা খাতুনের গলায় উড়না পেঁচানো অবস্থায় ছিল।

 

তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, গুলজান নামে এক মহিলা দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে ভাড়া থাকতেন। তাকে বাড়ি থেকে গত ৩ মাস আগে বের করে দেওয়া হয়। গুলজানই এ ঘটনার সাথে জড়িত বলে জানান তারা।

 

খাতুনে জান্নাত কামরুন্মেছা কাওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মত বুধবার রাত ১১ টায় সবাই ঘুমিয়ে পরে। পরে রাতে নামাজের জন্য ওজু করতে গিয়ে ফেরত না আসলে তাকে দেখতে না পেয়ে তার সহপাঠিরা তাকে খোঁজাখুজি শুরু করে। পরে তার অভিভাবকদের খবর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.