• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

হয়রানি বন্ধ ও প্রতিকার চেয়ে আরএমপি পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দাখিল

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
বিডি নিউজ২৩
হয়রানি বন্ধ ও প্রতিকার চেয়ে আরএমপি পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ দাখিল

হয়রানি বন্ধে ও প্রতিকার চেয়ে আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল

 

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধ জের ধরে একটি পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানি করা অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। 

 

গত ১৪ জুলাই আরএমপি’র পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষে ফারুক আহমেদ। 

 

অভিযোগ সুত্রে জানা যায়, মতিহার থানার ডাঁশমারী উত্তরপাড়া এলাকার মৃত একিন সরদারের ছেলে ফারুক আহম্মেদ (৬৫) কে একের পর এক মামলা হামলা করে হয়রানি করা হচ্ছে। একিন সরদারের স্ত্রী হালেমা বিবি’র সম্পত্তি নিয়ে বিরোধে জড়ায় জুলেখা বেগম ও তার স্বামী সাদ্দাম আলী।

 

জুলেখা ও তার স্বামী সাদ্দাম আলী ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পযর্ন্ত ৬টি মিথ্যা মামলা দিয়েছেন। উক্ত ৬ মামলার ৫ টিতে খালাস পেয়েছেন ফারুক আহম্মেদের পরিবার। এখনো থানায় একের পর এক অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে জুলেখা ও তার স্বামী। হয়রানি বন্ধে ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে পুলিশ কমিশনারের নিকট আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার ফারুক আহমেদ। 

 

উল্লেখ, ২০০৮ সালে জুলেখার ভাই সুজন প্রতারণার মাধ্যমে হালেমা বিবি’র ১০ শতাংশ বসতবাড়ি লিখে নেয়। পরে হালেমা বিবি বুঝতে পেরে তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। মামলায় আদালত রায় দিয়ে হালেমা বিবিকে ২০১১ সালে জমি ফিরিয়ে দেন। সেই জমি’র মালিক হালেমা বিবি তার ছেলে ফারুক আহম্মেদকে লিখে দেয়। এ সময় থেকে প্রতারক সুজন ২০০৮ সাল থেকে পলাতক আছে। পলাতক সুজনের বোন জুলেখা বেগম ও তার স্বামী সাদ্দাম আলী ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। 

 

ভুক্তভোগী পরিবারের ফারুক আহম্মেদ বলেন, আমরা যদি দোষী হই তাহলে প্রশাসন যে শাস্তি দিবে মাথা পেতে নিবো। কিন্তু বিনা কারণে একের পর এক থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন জুলেখা ও তার স্বামী। থানা প্রভাবিত হয়ে সেই অভিযোগে আমাদেরকে হয়রানি করছেন। আমরা এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। এছাড়াও তিনি আরও বলেন, জুলেখা ও তার স্বামী সাদ্দাম আলী জোরপূর্বক আমার জমি দখল করে রেখেছেন। যদিও আদালতে উচ্ছেদ মর্মে মামলা দাখিল করেছি তা এখন আদালতের বিষয়। কাগজ পত্র যাদের সঠিক থাকবে তখন তাদের নিকট আদালত জমি হস্তান্তর করবে বলেও জানান তিনি। এখানে কারো কোন ওজর আপত্তি থাকবে না। তবে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ হোক সেটাই আমরা চাই।।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.