• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২
বিডি নিউজ২৩
ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

 

বিডি নিউজ২৩: নোয়াখালীর হাতিয়ায় ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় নুরুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। মারধরের শিকার রিয়াদ উদ্দিন শাকিল (২২) হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘আজ সকালে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে আসামি শরিফের বোনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে শরিফ একাধিকবার শাকিলকে হুমকি দেয়। ঈদের আগের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওছখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে শরিফসহ কয়েকজন যুবক তাকে গতিরোধ করে চোখ বেঁধে বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও লাল রঙের টি-শার্ট পরা এক যুবককে গাছের সঙ্গ বেঁধে নির্যাতন করা হচ্ছে। এ সময় ওই যুবক বারবার নিজেকে ছেড়ে দেওয়ার আকুতি জানালেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।

 

ওসি বলেন, ‘গ্রেপ্তার নুরুল আমিন মামলার ১ নম্বর আসামি শরিফের বাবা। ভিডিওতে তাকে ঘটনার সময় উপস্থিত থাকতে দেখা যায়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.