• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বিশ্বের ৭ম সেরা ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশ বাংলাদেশ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২
বিডি নিউজ২৩
বিশ্বের ৭ম সেরা ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশ বাংলাদেশ

বিশ্বের ৭ম সেরা ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশ বাংলাদেশ

 

বিডি নিউজ২৩: বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি চালানো নতুন এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। বিশ্বের ১২২টি দেশের এক লাখেরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়ে সোমবার এই ফল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ।

 

‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে মার্কিন এই সংস্থা জানায়, সমীক্ষায় ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ ৪৫ পেয়ে সপ্তম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে। 

অন্যদিকে, ৫৯ স্কোর নিয়ে শীর্ষ দুঃখী দেশ হয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া তালেবান-শাসিত আফগানিস্তান।

 

গ্যালাপ বলছে, নেতিবাচক অভিজ্ঞতার সূচকে যে দেশের স্কোর যত বেশি, সেই দেশের জনগণের বেশিরভাগই এসব আবেগের মুখোমুখি হয়েছেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে গত ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট এক হাজার মানুষ সরাসরি এই জরিপে অংশ নেন।

 

তবে বিশ্বজুড়ে এই জরিপে অংশগ্রহণ করেছেন ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের মতে, ২০২০ সালের তুলনায় গত বছরটি তাদের কাছে বেশি চাপের ছিল।

 

জরিপে অংশগ্রহণকারীগণ শারীরিক ব্যথা, উদ্বেগ, দুঃখ, রাগ এবং চাপের মুখোমুখি হয়েছিলেন কিনা, সেই প্রশ্ন করা হয়েছিল। 

গ্যালাপের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ক্লিফটন বলেন, বিশ্ব এখন যুদ্ধ, মূল্যস্ফীতি এবং করোনাভাইরাসের মতো এক মহামারিতে ভুগছে। এসবের যে কোনও একটিই বিশ্বকে আরও ভয়াবহ খারাপ করে তুলতে পারে। 

তবে এসব সংকট শিরোনামে আসার অনেক আগে থেকেই বিশ্বজুড়ে অশান্তি বেড়েছে। গ্যালাপের এই প্রতিবেদনে তিনি বলেছেন, মূলত এক দশক ধরে বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বাড়ছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪২ শতাংশ বলেছেন, তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই উদ্বেগের পরিমাণ ২০২০ সালের তুলনায় গত বছর প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন এত বেশিসংখ্যক মানুষের মাঝে নজিরবিহীন নেতিবাচক আবেগ দেখা যাচ্ছে সে বিষয়ে নীতিনির্ধারকদের অবশ্যই ভাবতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানুষের অসুখী হয়ে ওঠার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ সংকট অবদান রেখেছে- দারিদ্র্য, ত্রুটিপূর্ণ সম্প্রদায়, ক্ষুধা, একাকীত্ব এবং ভালো কাজের অভাব।

 

এতে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া প্রত্যেক ১০ জনের মধ্যে ৩ জনের বেশি (৩১ শতাংশ) মানুষ বলেছেন, তারা অনেক বেশি শারীরিক ব্যথার মুখোমুখি হয়েছেন। এছাড়া চারজনের মধ্যে একজন দুঃখ এবং কিছুটা কম রাগের মুখোমুখি হয়েছেন।

 

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে বেশি চাপ অনুভব করেন আফগানিস্তানের জনগণ। দেশটির নেতিবাচক সূচক স্কোর ৩২; যা ১৬ বছর আগে গ্যালাপের জরিপ শুরু করার পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইতিবাচক সূচক স্কোর ৮৫ পেয়ে সবচেয়ে কম চাপের দেশ নির্বাচিত হয়েছে পানামা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বজুড়ে কিছুটা দুঃখ, উদ্বেগ এবং চাপ বৃদ্ধি পেয়েছে। তবে লোকজন সেই তুলনায় কিছুটা কম রাগান্বিত ছিলেন।

গ্যালাপের পজিটিভ ইমোশনস সূচকে সর্বোচ্চ ৮৫ স্কোর নিয়ে শীর্ষে আছে পানামা। এছাড়া পজিটিভ ইমোশনস সূচকে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে যৌথভাবে ৮৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ইতিবাচক আবেগের এই তালিকায় এল সালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাসও যৌথভাবে ৮২ স্কোর নিয়ে তৃতীয় এবং আইসল্যান্ড, ফিলিপাইন ও সেনেগাল ৮১ স্কোর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.