• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় পদ্মায় ডুবে মৃত্যু -১

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২ জুলাই, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে খোকন হোসেন গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। খোকন হোসেন গাজী পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের মৃত নওশাদ গাজীর ছেলে।

 

জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে খোকন হোসেন গাজী তার দুই বন্ধু সাইফুল ইসলাম ও মিলন হোসেনকে সাথে নিয়ে পদ্মা নদীর আতারপাড়ার পূর্ব দিকে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। নৌকা থেকে জাল ফেলতে গেলে পড়ে যায় খোকন। এ সময় তার দুই বন্ধু চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনা। এক পর্যায়ে কিনারে এসে তার পরিবারকে জানান হয়। পরে পরিবারের লোকজনও নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার দুইদিন পর শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইটা এলাকা থেকে খোকনের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে সাইফুল ইসলাম ও মিলন হোসেন বলেন, খোকন নৌকা থেকে জাল ফেলছিল। হটাৎ সে নৌকা থেকে পড়ে যায়।দেখতে দেখতে নদীর শ্রোতে তলদেশে চলে যায়। আমরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। উপায় না পেয়ে বাড়িতে এসে তার পরিবারসহ লোকজন এসে উদ্ধারের চেষ্টা করে সম্ভব হয়নি। তার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। এরমধ্যে একটির বয়স ৬ আরেকটির বয়স ৪ বছর।

 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, খোকনের লাশ উদ্ধারের পর জুম্মার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.