• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

পদ্মা সেতুতে প্রাইভেটকার দাঁড় করিয়ে টিকটক বানানোর দায়ে জরিমানা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২
BD News23
পদ্মা সেতুতে প্রাইভেটকার দাঁড় করিয়ে টিকটক বানানোর দায়ে জরিমানা

বিডি নিউজ২৩: পদ্মা সেতুতে প্রাইভেটকার দাঁড় করিয়ে টিকটক ভিডিও বানানোর দায়ে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে ওই যুবককে এ সাজা দেয়া হয়। ওই যুবকের নাম ফখরুল।

 

আজ সোমবার দুপুর পৌনে ২টায় পদ্মা সেতুর মাঝামাঝিতে সেতু কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় অর্থদণ্ডপ্রাপ্ত যুবক তার অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেন।

 

এর আগে রবিবার জনসাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় সোমবার ৭/৮ জনের একটি গ্রুপ গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে আসে। এ সময় গাড়ি থামিয়ে সেতুর মাঝামাঝি স্থানে অবৈধ পার্কিং ও টিকটক ভিডিও করার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়। এর মধ্যে ফখরুলকে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

 

বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর সময় সংবাদকে জানিয়েছেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.