• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় কাভার ভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৫ জুন, ২০২২
BD News23
রাজশাহীর পুঠিয়ায় কাভার ভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

বিডি নিউজ২৩/BD News23: পুঠিয়ার বেলপুকুর বিসমিল্লাহর ঢালানে কারভার ভ্যানের চাপায় সমশের আলী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক সমশের আলী রাজশাহীর পবা উপজেলার তরফ পারিলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। 

 

শনিবার (২৫ জুন) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুরের বিসমিল্লাহর ঢালান নামক স্থালে এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত ভ্যানচালক সমশের আলী উপজেলার বানেশ্বর বাজারের আম বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার বেলপুকুর বিসমিল্লাহর ঢালান নামক স্থানে আসা মাত্রই বিপরীতমুখী একটি কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার ভ্যানটি ভ্যানচালক সমশের আলীর মাথায় চাপা দেয়। এতে ভ্যানচালক সমশের আলী ঘটনাস্থলে মারা যান।

 

খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ভ্যানচালক সমসের আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। এছাড়াও এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.