• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরি, চোরাই গরুসহ আটক ৩ চোর

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১৭ জুন, ২০২২
Prothom alo news
ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরি, চোরাই গরুসহ আটক ৩ চোর

বিডি নিউজ২৩/BD News23: বগুড়ার শিবগঞ্জে তিন গরু চোরকে চোরাই গরুসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে চুরির মামলায় আটকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার শিবগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মড়াগাড়িয়া নামক স্থান থেকে গরুসহ তিন চোর সদস্যদেরকে আটক করে। পরে চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। যাহার নাম্বার ঢাকা মেট্রো-ড-১৪-৮৩৭৭।

 

আটকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আলাদীপুর মধ্যপাড়া গ্রামের বাঘা মিয়ার ছেলে রিপন মিয়া (২৫), একই গ্রামের জালাল মোল্লার ছেলে নূর নবী (২৮) ও পৗর এলাকার লালদহ গ্রামের মৃত: আজিজার রহমান এর ছেলে আঃ কাদের (৩০)।

 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মরাগাড়িয়া এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর সময় সময় পুলিশ তাদেরকে আটক করে।

 

আটকৃত রিপন ও আব্দুল কাদের নিকট থেকে ২টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। পরে রিপন ও কাদেরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরামপুর এলাকা থেকে নূর নবীকে আটক করে।

 

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গরু চুরির সাথে জড়িত ৩ জনকে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.