• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

বাগমারা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও মাদকসহ আটক-১

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২
প্রথম আলো
বাগমারা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও মাদকসহ আটক-১

বাগমারা থানা কর্তৃক দেশীয় তৈরি পাইপগান ও হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ”

 

০৯ /০৬/২০২২ তারিখ রাত অনুমান ১১.৪৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাগমারা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম বাগমারা থানাধীন ভবানীগঞ্জ পৌরসভার দানগাছী এলাকা হতে একটি দেশীয় তৈরি পাইপগান ও ত্রিশ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল হাকিম ( ৩৫), পিতা : মৃত নজবত মেকার, সাং : দানগাজী ( ভবানীগঞ্জ পৌরসভা), থানা: বাগমারা, জেলা: রাজশাহী। গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি পাইপ গান, দুইটি কার্তুজ ও ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয় । জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বাগমারা থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) মহোদয়ের দিক-নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

মো: ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.