• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর আড়ানী পৌর মেয়র গ্রেপ্তার

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
Prothom alo news
রাজশাহীর আড়ানী পৌর মেয়র গ্রেপ্তার

বাঘা-রাজশাহী, বিডি নিউজ২৩: প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী কে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

 

নিম্ন আদালতে জামিন না নেয়ায়, সোমবার রাত ১২টার দিকে অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

রাজশাহী জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক আতিক আহমেদ জানান, মুক্তার আলীর নামে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও সেটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু মুক্তার আলি পরে আর নিম্ন আদালত থেকে জামিন নেননি।সেই পরোয়ানায় সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি আড়ানী পৌরসভা নির্বাচনের সময় ত্রাসের রাজত্ব কায়েম করেন মুক্তার আলী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী শাহিদুজ্জামান শাহিদকে পরাজিত করে মুক্তার আলী মেয়র নির্বাচিত হন। বোমাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রথমে দুটি মামলা দায়ের করা হয়। এর পর গত বছরের ৬ জুলাই দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লায় মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে প্রায় কোটি টাকা, অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দেশীয় তৈরি একটি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের ২৬ রাউন্ড গুলি, চারটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১৭ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ গ্রাম গাঁজা, সাত পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা এবং মেয়রের দুটি সই করা চেক জব্দ করা হয়।

 

চেকে টাকার পরিমাণ ছিল ১৮ লাখ। এ সময় মেয়র মুক্তারের স্ত্রী জেসমিন আক্তার (৪০) এবং দুই ভাতিজা সোহান (২৫) ও শান্তকে (২৩) আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মুক্তার আলী। পরে তাকে আটক করা হয়। এরপর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তিতে মুক্তারকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন কারাবরণ শেষে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি আবারও পদ ফিরে পান এবং পৌরসভার দায়িত্বে বসেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.