• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ছুটিতেও যাওয়া হলো না, দেখাও হলো না সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: রবিবার, ৫ জুন, ২০২২
Moniruzzaman Monir
ছুটিতেও যাওয়া হলো না, দেখাও হলো না সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে

খুব অল্প কয়েকদিন পরেই ছুটিতে যাওয়ার কথা ছিল নিহত ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের। অল্প কয়েকদিন আগে মনিরের স্ত্রী জন্ম দিয়েছেন সদ্যভূমিষ্ঠ কন্যা সন্তান। দেখতে খুবই মন ব্যাকুল হয়েছিল। তার আগেই চিরদিনের জন্য পৃথিবী থেকে ছুটি নিয়ে চলে গেলেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

 

বিডি নিউজ২৩/BD News23: কথা ছিল দুয়েক দিনের মধ্যে ছুটিতে এসে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে দেখবেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুজ্জামান। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

মনিরুজ্জামান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের শামসুল হকের ছেলে। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে নার্সিং এডেনটেন্ট পদে কর্মরত ছিলেন।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন।

 

তিনি বলেন, সাত দিন আগে তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছেন, নিজের নবজাতক কন্যাকে দেখতে ছুটি নিয়ে দুয়েক দিনের মধ্যে তার বাড়িতে আসার কথা ছিল, ছুটি নিয়ে বাড়ি আসা হয়নি, চির ছুটিতে চলে গেলেন মনির।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.