• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাঘায় ৭ মামলার আসামী মাদকের ডিলার শহিদুল আটক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শুক্রবার, ২৭ মে, ২০২২
প্রথম আলো
রাজশাহীর বাঘায় ৭ মামলার আসামী মাদকের ডিলার শহিদুল আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মাদকের ডিলার ৭ মামলার আসামী শহিদুল ইসলামকে (৪৭) কে আটক করেছে বাঘা পুলিশ। বুধবার (২৫ মে) রাতে নিজ বাড়ী থেকে আটক করা হয়। শহিদুল ইসলাম বাঘা পৌরসভার ২নং ওয়ার্ড পাকুড়িয়া গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজুর ঝটিকা অভিযানে গভীর রাতে এসআই স্বপন, এসআই হেলাল, এসআই শফিক, এএসআই আঃরহিম, এএসআই মিজান, এএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে মাদকের ডিলার শহিদুলের বাড়ী হতে ৫ শতটি ইয়াবা, ২০ গ্রাম হেরোইনসহ দেশীও অস্ত্র ২টি হাসুয়া এবং ১টি চাইনিজ কুড়ালসহ তাকে গ্রেফতার করা হয়।সে উপজেলায় মাদকের ডিলার শহিদুল নামে পরিচিত।শহিদুল ও তার লোকজন সরাসরী ভারত হতে হাজার হাজার বোতল অবৈধ ফেন্সিডিলসহ অন্যান্য মাদক আমদানী করে বলে জানা যায়।

 

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানায়, শহিদুল ইসলামের বিরুদ্ধে  আগের ৭ টি মামলা রয়েছে।বুধবার রাতে আটক করা হয়। বৃহষ্প্রতিবার (২৬ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.