• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সড়কে উচ্চৈস্বরে গান বাজনা করায় ১৩৮ তরুণ আটক

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ৪ মে, ২০২২
প্রথম আলো
সড়কে উচ্চৈস্বরে গান বাজনা করায় ১৩৮ তরুণ আটক

বিডি নিউজ২৩/BD News23: লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চৈস্বরে গান বাজিয়ে ঈদ আনন্দে মেতে ওঠা ৯ পিকআপ ভ্যানভর্তি ১৩৮ তরুণকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মে) দুপুর থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ পিকআপ চালককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়৷ মৌখিকভাবে সতর্ক করে পিকআপ ভ্যানে থাকা ১৩৮ তরুণকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে একদল তরুণ ঈদ আনন্দে মেতে ওঠে। এটি সড়ক পরিবহন আইনে দণ্ডনীয় অপরাধ।

উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও তরুণদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত৷ পিকআপ ভ্যানগুলো উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশে যাচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, ‘সড়ক আইন অমান্য করায় চালকদের জরিমানা করা হয়। সড়ক আইন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.