• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

গার্মেন্টস মালিকের গরু বেচে শ্রমিকদের বেতন-বোনাস দিলো প্রশাসন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২ মে, ২০২২
Prothom alo news
গার্মেন্টস মালিকের গরু বেচে শ্রমিকদের বেতন-বোনাস দিলো প্রশাসন

কারখানার মালিকের খামারের গরু বিক্রি করে গাজীপুর ভোগড়া এলাকার জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের আংশিক বেতন ও ঈদ বোনাস দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (১ মে) রাতে জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলার ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিউজ্জামান চৌধুরী।

ওয়াসিউজ্জামান জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে রোববার সকাল থেকে জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) শ্রমিকদের বেতন-বোনাসের জন্য ১০ লাখ টাকা ধার হিসেবে দেয় কারখানা মালিককে।

এছাড়া, শ্রমিকদের উপস্থিতিতে কারখানার পাশে থাকা মালিকের খামারের নয়টি গরু বিক্রি করে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং মালিকের নিজস্ব ৪ লাখ ৮৯ হাজার টাকাসহ মোট ২২ লাখ ৩৯ হাজার টাকার ব্যবস্থা করা হয়। পরে ৫৪৪ জন শ্রমিকের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এবং তিন ঠিকাদারকে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

উল্লেখ্য, জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেডের কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শনিবার (৩০ এপ্রিল) দুপুর থেকে কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেন। তারা শনিবার কারখানার ভেতরেই রাত যাপন করেন এবং পানি ও বিস্কুট খেয়ে সেহরি ও ইফতার করেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.