• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রতিদিন প্রধানমন্ত্রীকে দেখার জন্য টিভি কিনেছেন রহিমা

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: সোমবার, ২ মে, ২০২২
Prothom alo news
প্রতিদিন প্রধানমন্ত্রীকে দেখার জন্য টিভি কিনেছেন রহিমা

বিডি নিউজ২৩/BD News23: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রহিমা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে হয়েছেন সাবলম্বী। সেই ঘরে ফ্রিজ কিনেছেন এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য টিভি কিনেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য দুইটি কাঁথা তিনি সেলাই করেছেন। এখন তিনি তা প্রধানমন্ত্রীকে অবশ্যই নিতে হবে বলে আবদার করেছেন।

রহিমা খাতুন বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সরাসরি দেইখ্যা কথা বলার মতো ভাগ্য আমার নাই। আমার চারটা মাইয়া নিয়ে ভাড়া বাসায় ছিলাম। অনেক বাসায় থাকার পর প্রধানমন্ত্রীর একটা বাড়ি পাই। বাসা এত সুন্দর, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ ইস্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিং ফাইভ ইস্টার হোটেল।আপনার দোয়ায় আমরা ৪০ জন একসঙ্গে ঘর পাইসি। তাদের বাচ্চাদের আমি আরবি পড়াই। আমার মেয়ে বাংলা, অংক, ইংরেজি শেখায়। সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা আয় হয়।

এই আয় থেকে আমি ফ্রিজ কিনেছি, প্রতিদিন যাতে আপনাকে দেখতে পারি সে জন্য একটা টিভি নিয়েছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার দেওয়া ঘরে বসে দুইটা কাঁথা সেলাই করসি। অবশ্যই এই কাঁথাগুলো আমার কাছ থেকে নিতে হবে আপনাকে। আমার আর দেওয়ার কিছু নাই। এভাবেই বলছিলেন রহিমা খাতুন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অবশ্যই’ নেবেন বলে সাড়া দেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.