• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারি বিতরণ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
প্রথম আলো
রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারি বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারি বিতরণ করা হয়েছে। বাগমারা উপজেলা সাবেক চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর আয়োজনে এ ইফতারি বিতরণ করা হয়।

আজ বুধবার ভবানীগঞ্জ জিরো পয়েন্টে প্রায় চার হাজার রোজাদার ব্যক্তির হাতে রান্না করা প্যাকেট খাবার তুলে দেয়া হয়।

এ সময় আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর সঙ্গে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক প্রদ্দুত কুমার, বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, বাগমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাগমারা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, বীর মুক্তিযোদ্ধা উসমান আলী প্রামানিক, ভবানীগঞ্জ পৌর সভার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাহানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ভবানীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সামিউল আলম শিশির প্রমুখ।

ভ্রাম্যমাণ ইফতারি বিতরণ শেষে ভবানীগঞ্জ (সাবেক) ফেমাস কোচিং সেন্টার চত্বরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল থেকে দেশ-জাতির মঙ্গল ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার সকল শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি এবং রাজশাহী জেলা আওয়ামীলীগ ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.