• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

সাংবাদিক বুলবুল মল্লিক গুরুতর অসুস্থ

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
Prothom alo news
সাংবাদিক বুলবুল মল্লিক গুরুতর অসুস্থ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশন কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক মু. জোবায়েদ মল্লিক বুলবুল মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ।

তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খানের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আহসান হাবীব(হেলাল) এর চিকিৎসাধীন রয়েছেন।

১৯৮২সালে সাংবাদিকতা পেশায় যোগ দেওয়া মু. জোবায়েদ মল্লিক বুলবুল বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দৈনিক যায়যায়দিন পত্রিকায় স্টাফ রিপোর্টার-টাঙ্গাইল হিসেবে কর্মরত। তিনি ২০০০সালে বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশন বর্তমান রাষ্ট্রপতি ও প্রাক্তন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ভাষা সৈনিক প্রয়াত গাজীউল হকের হাত থেকে স্বর্ণপদক সহ বহু প্রতিষ্ঠান থেকে পদক ও সম্মাননা গ্রহন করেন।

তাঁর রোগমুক্তি কামনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মীর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দাস পবিত্র প্রমুখ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ও মোনাজাত করেছেন।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.